১০ ফেব্রুয়ারি ২০২১


ফতেপুরে ইয়াবাসহ গ্রেফতার ১

শেয়ার করুন

মোঃ ফাহাদ আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপির অন্তর্ভুক্ত ফতেপুর থেকে ১১ পিছ ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের এসআই ইফতেখার ইসলাম ও এএসআই মোশাহিদ কামালসহ সঙ্গীয় পুলিশের একটিদল ফতেপুর এলাকার বিভিন্ন জাগায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সদর উপজেলার ফতেপুর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে জায়েদ মিয়া (২৩) গ্রেফতার করা হয়।

এব্যাপারে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম এক মাদক বিক্রেতা গ্রেফতার ও তার দেহ তল্লাশি করে ১১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। এবং গ্রেফতার হওয়া মাদক বিক্রেতা জায়েদ মিয়ার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন। তিনি আরও জানান- এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।

শেয়ার করুন