২০ অক্টোবর ২০২৩


সিলেটে ইসরাইল বিরোধী বিক্ষোভ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এবং ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে ফিলিস্তিনের পতাকা এবং গাজায় ইসরাইলি হামলায় হতাহতের ছবি ও বিধ্বস্ত ভবনের ছবি বহন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সিলেটের মুসলিম জনতা।

ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করার যে আহ্বান জানিয়েছিল তাতে সাড়া দিয়ে শুক্রবার বাদ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা এবং গাজায় ইসরাইলি হামলায় হতাহতের ছবি ও বিধ্বস্ত ভবনের ছবি বহন করছিলেন। এসময় তারা আমেরিকা ও ইসরাইলবিরোধী নানা শ্লোগান দেন।

পরে জুম্মার নামাজে শেষে সিলেটের হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদসহ বিভিন্ন মসজিদে এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। হযরত শাহজালাল মাজার মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আমজাদ হোসেন।

এ সময় অনেকেই চোখের জল ছেড়ে মহান আল্লাহর রহমত কামনা করেন। তাছাড়া মুসল্লিরা বাংলাদেশসহ সারাবিশ্বের সকল মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন।

আজকের সিলেট ডটকম / জেকেএস

শেয়ার করুন