১৮ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : একদিনের সরকারি সফরে সিলেটে আসছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি । বুধবার (১৮ অক্টোবর) দুপুরে আজকের সিলেটকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম) আহমেদ কবির ।
বিজ্ঞপ্তিতে বলা হয় , গোয়াইনঘাট উপজেলা আ.লীগের কার্যকরী কমিটির সভায় অংশ নিতে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট আসবেন মন্ত্রী ইমরান ।
অনুষ্ঠান শেষে এদিন রাত ৮টা ৩৫ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ফিরে যাবেন তিনি ।
এএস // প্রেবি // আতারা