১৮ অক্টোবর ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি:
শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়, এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় ওসমানীনগর উপজেলা পরিষদে শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। পরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার সভাপতিত্বে ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজীব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন।
উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, মৎস্য অফিসার মাশরূপা তাসলিম,কৃষি অফিসার উম্মে তামিমা, সহকারী সমাজ সেবা মশিউর আলম মুছা, আনছার ভিডিপি অফিসার আবু সাইদ, উপজেলা প্রাণী সম্পদ, মাধ্যমিক, যুব উন্নয়ন কর্মকর্তা সহ আরোও অনেক।
আজকের সিলেট ডটকম / জনি কান্ত শর্মা