৭ মার্চ ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসির সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার পুরাণগাও গ্রামের এক যুবকের সাথে পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের যুবকের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।