২২ জুলাই ২০১৭
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলা থেকে অজ্ঞাত (৪২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১২ টার দিকে কালাপুর ইউনিয়নের বরুনা এলাকার মাঠের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১২টার দিকে বরুনা এলাকায় মাঠে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাপাতালের মর্গে প্রেরণ করে।
(আজকের সিলেট/২২ জুলাই/ডি/এমকে/ঘ.)