১ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : বিশেষ অভিযানে চোরাই সিএনজিসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানা পুলিশ।
শনিবার (৩০সেপ্টেম্বর) সন্ধ্যায় বালাগঞ্জ থানার মামলার (নং-৬(৯)২৩) তদন্তে সন্দিগ্ধ ৩ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেটের বালাগঞ্জ থানার বিত্তনিয়া গ্রামের বসাই মিয়ার পুত্র মিছলু মিয়া (২৩), থানার দক্ষিণ হরিশ্যাম গ্রামের নিয়াজ আলীর পুত্র আব্দুর রহিম (২৩)। জিজ্ঞসাবাদে তাদের দেওয়া তথ্যমতে মামলায় বর্ণিত চুরি যাওয়া সিএনজি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা এলাকা হতে অপর সন্দিগ্ধ সিএনজি চালক আসামী সিহাব উদ্দিন (৩৫) এর কাছ থেকে উদআধার করা হয় এর্ব তাকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিহাব উদ্দিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ছোট বকৈর গ্রামের মন্তাজ উল্লাহর পুত্র। ধৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।