২ এপ্রিল ২০১৮


কেমন আছে শিশু রাইসা?

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর মিরাবাজার খারপাড়া এলাকায় রোকেয়া বেগম (৩৫) ও তার ছেলে রবিউল ইসলাম রোকন (১৮) খুনের পর বাসা থেকে উদ্ধার হওয়া শিশু রাইসা এখন সিলেট কোতোয়ালি থানার ভিকটিম সার্পোট সেন্টারে হেফাজতে রয়েছে।

কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সে নারী পুলিশ সদস্যদের হেফাজতে রয়েছে। ছোট্ট হওয়ার কারণে সে মা ও ভাই হারানোর ব্যাথা বা কষ্ট বুঝতে পারছেনা। রাতে ও দুপুরে খাবারও খেয়েছে।

সে জানিয়েছে- কাজের মেয়ে তানিয়া তাকে গলা টিপে ধরেছিল। তার সাথে আরোও কয়েকজন লোক ছিল।

এদিকে সোমবার দুপুরে নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, রবিবার দুপুরে মিরাবাজারের খারপাড়া মিতালী ১৫/ জে নম্বর বাসার পৃথক দু’টি শয়ন কক্ষ থেকে উদ্ধার করা হয় রোকেয়া ও রবিউলের মরদেহ। রোকেয়ার গলাকাটা ছিল। আর রবিউলকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে জানায়।

এদিকে, পরীক্ষার প্রথম দিনে সিলেট বোর্ডে ৬১ হাজার ৩৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬০ হাজার ৬৪১ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৭০৬ জন পরীক্ষার্থী।

(আজকের সিলেট/২ এপ্রিল/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন