১৬ অক্টোবর ২০২৩


সিলেটে কালবেলা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: বর্ণাঢ্য আয়োজন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বর্ণাঢ্য আয়োজনে সিলেটে দৈনিক কালবেলা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কালবেলা সিলেট অফিসে এক ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী ও তার সহকারি আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে কেক কেটে কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন।

এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ কালবেলা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, কালবেলা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এক বছরের মধ্যে পাঠকের আস্থা অর্জনের পাশাপাশি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। মানুষের সমস্যা, সম্ভাবনা, সাফল্য অর্জনসহ অনিয়ম-দুর্নীতির সংবাদ দ্রুত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আমরা চাই কালবেলা সব-সময় জন-মানুষের সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরুক এবং দেশ ও জনগণের আস্থা অর্জনে সর্বদা সচেষ্ট থাকুক।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশন) মু. মাসুদ রানা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সিলেটের পরিচালক অধ্যাপক আব্দুল মান্নান খান, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমদ চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক শহিদুৃল ইসলাম এবং সিলেটের সকল মিডিয়া সংগঠনের সিনিয়র জুনিয়র সাংবাদিকগন।

এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে কালবেলা সিলেট অফিসের সাংবাদিকবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন