১৫ অক্টোবর ২০২৩


গোয়াইনঘাট বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের আত্মার মাগফিরাত কামনায় গোয়াইনঘাটে দোয়া মাহফিল অনিুষ্ঠিত ।  রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে  মরহুম দিলদার হোসেনের রাধানগরস্থ বাড়িতে এ মাহফিল অনুষ্ঠিত হয় ।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শাহ আলম স্বপনের সভাপতিত্বে মাহফিলে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, প্রয়াত দিলদার হোসেন সেলিম এমপির সহধর্মিণী এডভোকেট জেবুন নাহার সেলিম।

তিনি বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের আত্মার মাগফিরাত কামনা করছি । আমার স্বামী মরহুম দিলদার হোসেন সেলিমের মত আমিও আপনাদের সঙ্গে চলতে চাই । জনগণের সুখ-দুখের সঙ্গী হয়ে থাকতে চাই।

এসময় নেতাকর্মীরা আবেগ আপ্লুত হয়ে  প্রয়াতনেতা দিলদার সেলিমের স্ত্রীকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

 

এএস // স.বি // আদিল // আতারা

শেয়ার করুন