১৫ অক্টোবর ২০২৩
মো. এরশাদ আলী
আজকের সিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. এরশাদ আলী। মাউশির নির্দেশ ও বিধি মোতাবেক রোববার (১৫ অক্টোবর) বিদায়ী অধ্যক্ষ আব্দুর রহিমের নিকট থেকে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।
অধ্যাপক মো. এরশাদ আলী ২০০৩ সালে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। এর আগে ১৯৯৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত আল এমদাদ ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। এরশাদ আলী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রামের মরহুম হাসান উল্ল্যাহর ছেলে ।
নতুন দায়িত্বপালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।
এএস // স.বি //আতারা