১৫ অক্টোবর ২০২৩


চায়ের উৎপাদন ১০-১৫ মিলিয়ন কেজি বৃদ্ধি করা সম্ভব : সিকৃবিতে গবেষকবৃন্দ

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে চায়ের উৎপাদন ১০-১৫ মিলিয়ন কেজি বৃদ্ধি করা সম্ভব বলে জানিয়েছেন সিকৃবির গবেষকগণ। রোববার (১৫ অক্টোবর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদের ভার্চুয়াল সম্মেলন কক্ষে “চা উৎপাদনে উপকারী আর্থোপোড সংরক্ষণে ছায়াবৃক্ষের ভূমিকা” শীর্ষক সেমিনারে গবেষকগণ এ তথ্য জানান।

তারা বলেন, বাংলাদেশে প্রতি বছর ৮৫-৯৫ মিলিয়ন কেজি চা উৎপন্ন হয়ে থাকে। আর চা ব্যবহার হয়ে থাকে ৯০- ৯৫ মিলিয়ন কেজি । বর্তমানে চা বাগানের অব্যবহৃত জমি সঠিকভাবে ব্যবহার করার পাশাপাশি ২০ ফুট দূরত্ব বজায় রেখে ছায়াবৃক্ষ লাগালে সর্বোচ্চ চা উৎপাদন করা সম্ভব।

সিকৃবি রিসার্চ সিস্টেম (সাউরেস)-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ছফিউল্লাহ ভূইয়ার সভাপতিত্বে এবং উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আব্দুল মুকিতের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। আরও উপস্থিত ছিলেন, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম,কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক চৌধুরীসহ অন্যান্য বিভাগের চেয়ারম্যানবৃন্দ।

এএস // স.বি //আতারা

শেয়ার করুন