৩ এপ্রিল ২০১৮
নিজস্ব প্রতিবেদক : জলাশয় ভরাট করে চালু করা সোনারগাঁ আবাসিক প্রকল্প আবারো আরো একটি জলাশয় ভরাট করার পায়তারা করছে। তারা এখন তেলিখালকেও ভরাট করে তাদের প্রকল্পের মধ্যে অন্তর্ভূক্ত করতে চায়। এনিয়ে স্থানীয় বাসিন্ধাদের সঙ্গে বাকবিতান্ড এমনকি সংঘর্ষ হওয়ার উপক্রম পরিস্থিতিও সৃষ্টি হয়েছে।
জানা যায় চলতি বছরের ১লা জানুয়ারি সোমবারদক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের আলমপুরে তেলিখালে মাছ শিকারকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্ধা ও সোনারগাঁ’র আবাসিক প্রকল্পের লোকজনের মধ্যে টান টান উত্তেজনা দেখা দেয়। পরে অবশ্য সোনারগাঁ তাদের অবস্থান থেকে সরে আসে।
জানা যায়, আলমপুর তেলিখালে সরকারী পরিত্যক্ত জায়গায় স্থানীয় কয়েকজন সৌখিন ব্যক্তি মাছ শিকারের জন্য খালের বাঁধ কেটে পানি কমাতে থাকেন। ঐ স্থানে দুটি পানি সেচের পাম্প লাগানো হয়। এর পর ঐ দিন সোনারগাঁ’র আবাসিক প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ও জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীনের লোক পরিচয় দিয়ে ১৫/১৬ জন লোক এসে খালটি তাদের হাউজিংয়ের দাবী করে মাছ শিকাররতদের গালি গালাজ করে মাছ ধরা বন্ধ করে দেয়। এসময় খালে দায়িত্বরত বিল সেচের সর্দার রোমান মিয়াকে প্রাণে মারার হুমকি দিয়ে চলে যায় তারা।
এর পর পুনরায় চেয়ারম্যান জয়নাল আবেদীনের লোক পরিচয় দিয়ে ৫ জানুয়ারী ৪/৫ জন লোক এসে ঐ খালে কর্মরত মাছ শিকারীদের মারধর করে উত্তেজিত হয়ে গালিগালাজ করে খালের পারে অবস্থিত উরা ভাংচুর করে। পরে এলাকাবকাবাসীর প্রতিরোধের মূখে পিছু হটে সোনারগাঁ।
জানা যায়, সিলেট জেলা কৃষকলীগ নেতা ফখরুল ইসলাম, সাইয়ুম বকস, আব্দুস সালাম উজ্জ্বল, কামাল মিয়া, শামীম কবির, সালেহ আহমদ, রানু বিশ্বাস ইঞ্জিনিয়ার হালিম আহমদ, মাহতাব উদ্দিন, জামাল মিয়া, শেখ সিরাজ মিয়া, আব্বাস আলী সহ ১৫/১৬ জন সৌখিনরা মাছ শিকারের লক্ষ্যে আলমপুর তেলিখালে সরকারী পরিত্যক্ত জায়গায় মাছ শিকারের জন্য পানির পাম্প লাগান।
এলাকাবী জানান, সোনারগাঁ আবাসিক প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন সরকারী পরিত্যক্ত তেলী খালকে সোনারগাঁ’র জায়গা বলে দখল করার চেষ্টা করছেন। প্রকৃত পক্ষে এই জায়গাটি সরকারের।
তবে সোনারগাঁ আবাসিক প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ও জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন বিষয়টি অস্বীকার করে বলেন, খালটি নিয়ে স্থানীয়দের মধ্যে ঝামেলা হয়েছে। আমাকে একজন ফোনে বিষয়টি জানিয়েছিল। এটি সরকারী খাল এখানে আমাদের কোন দাবী নাই।
আরো নিউজ.....
(আজকের সিলেট/৩ এপ্রিল/ডি/এসসি/ঘ.)