১৫ অক্টোবর ২০২৩


গাজায় দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ধর্মপাশায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শেয়ার করুন

মহি উদ্দিন আরিফধর্মপাশা, (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ধর্মপাশা সম্মিলিত উলামা পরিষদ ও সর্বস্তরের মুসলিম জনতা।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০ঃ৪৫ মিনিটে বাজার বড় মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে মাওঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা মুখলেছুর রহমান ও হাফিজ মাওঃ মাহমুদ হাসান মজুমদারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন,হাফিজ ফজলুর রহমান, মাওঃ মুজাম্মিল হক শামীম, মাওঃ আনোয়ার হুসাইন আজাদী,মাওঃ ফয়সাল আমিন জিহাদী,মাওঃ হুসাইন আহমদ মুনির,মুফতি যুবায়ের আলম,মাওঃ হাবিবুর রহমান তাবারী,মাওঃ আনোয়ার হুসাইন,মুফতি খায়রুল ইসলাম, মুফতি মুহসিন উদ্দীন, মোঃ ইলিয়াস প্রমুখ।

এসময় সমাবেশে বক্তারা বলেন,ফিলিস্তিনে চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।

বক্তারা আরো বলেন,দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই কর্মসূচী আমরা ফিলিস্তিনি মুসলিমদের প্রতিরোধের পক্ষে সংহতি প্রকাশ করছি।সেই সাথে আমরা মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবিতে একত্রিত হয়েছি আজ। যাদের হৃদয়ে ছিটেফুটা ঈমান রয়েছে তারা কখনো ফিলিস্তিনি মুসলমানদের দুর্দিনে ঘরে বসে থাকতে পারেনা। আমরা ইসরাইলের এহেন কু- কর্ম সহ অনৈতিক ভাবে যুদ্ধ করার প্রতিবাদ জানাই।এরপর ফিলিস্তিনির মুসলমানদের হেফাজতের জন্য মহান আল্লাহর কাছে মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।

 

আজকের সিলেট ডটকম / জনি কান্ত শর্মা

শেয়ার করুন