১৪ এপ্রিল ২০২২


গোয়াইনঘাটে খাল থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে খাল থেকে মোক্তার হোসেন (২১) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মোক্তার গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের কুটু মিয়ার ছেলে। ঘটনাস্থলের পাশ থেকে মোক্তারের মোটরসাইকেল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দু’টি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সাকের পেকের খাল গ্রামের হাওরের খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া খবরে হাওরের একটি খাল মরদেহটি থেকে উদ্ধার করা হয়। মরদেহের গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এছাড়া দেহের অন্যান্য স্থানেও চাকুর আঘাত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শেয়ার করুন