১২ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্রলীগের বেপরোয়া চাঁদাবাজি। এমন অভিযোগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) থানায় এজাহার দায়ের করা হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ আদর্শ গ্রামের ব্যবসায়ী তোফাজ্জল হোসেন রাজু এ অভিয়োগ দায়ের করেন।
এজাহারে কোম্পানীগঞ্জ থানার মহেষখেড় গ্রামের সামছুল ইসলামের পুত্র নবগঠিত উপজেলা ঋাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন’র নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, শাহ আলম স্বাধীন তার দলবল নিয়ে ছাত্রলীগের নামে বেপরোয়া চাঁদাবাজি করে আসছেন। প্রত্যহ পাথর ও বালুবাহী ট্রাক ট্রলি থেকে আদায় করছে লাখ লাখ টাকার চাঁদা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ব্যবসায়ী তোফাজ্জল রাজুর নূড়ীপাথর ( চিপ পাথর) বাহী একটি ট্রাক (সিলেট মেট্রো ১১-০২৬৬) উপজেলার ইসলামপুর ফুয়েল পাম্পের সামনে পৌঁছলে শাহ আলম স্বাধীনসহ ১০/১২ জনের একদল সশস্ত্র চাদাবাজ তার গাড়ির গতিরোধ করে। মারপিট ও গাড়ি পুড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ী তোফাজ্জলহোসেন রাজুর কাছ থেকে জোরপূর্বক ১৬ হাজার টাকা চাঁদা আদায় করে। পরে সিলেট কোম্পানীগঞ্জ সড়কের বর্ণি নামক স্থানে চাঁদা দাবিতে দ্বিতীয়বার তফাজ্জলের গাড়িটি আটক করে শাহ আলমের দল।
ঘটনার বিবরণ দিয়ে বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন ব্যবসায়ী তোফাজ্জল হোসেন রাজু।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় অভিযোগ প্রাপ্তি সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে, প্রাথমিক তথ্যের সত্যতা পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
তবে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন চাঁদা আাদয়ের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।