২ আগস্ট ২০২০


নবীগঞ্জে হাওরে নৌকা ডুবে দুই কিশোরীর মৃত্যু

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ঘুরতে গিয়ে নৌকা ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ওই উপজেলার তিমিরপুর গ্রামের মনাই মিয়ার মেয়ে পপি আক্তার ও একই গ্রামের সালাম মিয়ার মেয়ে মনি আক্তার।

শনিবার বিকেলে নবীগঞ্জ সদর ইউনিয়নের তিমিরপুরের গজারিয়া বিলে এ ঘটনা ঘটে।

নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান জানান, ঈদ উপলক্ষে কয়েকজন মিলে নৌকা দিয়ে হাওরে ঘুরতে যায়। এক পর্যায়ে নৌকা ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দু’টি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন