১২ অক্টোবর ২০২৩


 সিকৃবিতে কর্মচারী প্রশিক্ষণ

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : মানসম্পন্ন পরিষেবার মাধ্যমে এক্রিডিটেশনের লক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কর্মচারীদের দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত । বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করে সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যশুরেন্স সেল (আইকিউএসি)।

আইকিউএসির সভাপতি প্রফেসর ড. পীযুশ কান্তি সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানটির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো.জামাল উদ্দিন ভূঞা। তিনি বলেন, যেকোন প্রতিষ্ঠানের উন্নতির জন্য দক্ষ জনশক্তির বিকল্প নেই।

এসময় তিনি কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করার অনুরোধ করেছেন।

এএস// স.বি // আতারা

শেয়ার করুন