২৮ নভেম্বর ২০২৩


বিমানবন্দরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন হাবিব

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: নিজ শহর সিলেটে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন হাবিবুর রহমান হাবিব। মঙ্গলবার দুপুর ২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নিজ দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

এসময় দক্ষিণ সুরমার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছলেন। বিসাল মোটসাইল সুডাউন করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাবিব। পরে হযরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরাণ (রঃ) মাজার জিয়ারত করেন তিনি।

বিমানবন্দরে হাবিবুর রহমান হাবিব বলেন, আমি জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদেরসহ সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

শেয়ার করুন