১২ অক্টোবর ২০২৩


টয়লেটে থাকা গৃহবধূকে চাপা দিয়ে মারল লেগুনা

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লেগুনাচাপায় টয়লেটে থাকা এক নারীর মৃত্যু হয়েছে । বুধবার (১১ অক্টোবর) ভোর ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার এক ভাড়া বাসায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী দিলুয়ারা বেগম (৪৫) । তিনি চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভা ১নং ওয়ার্ড চাগাচর এলাকার দিনমজুর মোহাম্মদ হোসেনের স্ত্রী।

জানা গেছে, উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ির রান্নাঘর ও টয়লেটের উপরে গিয়ে পড়ে। এতে টয়লেটে থাকা দিলুয়ারা বেগম গুরুতর আহত হন ।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে দিলুয়ারা বেগমের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, ঘাতক যাত্রীবাহী লেগুনা গাড়িটি জব্দ রয়েছে। ড্রাইভার পলাতক রয়েছে। নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

এএস // আতারা

শেয়ার করুন