১১ অক্টোবর ২০২৩


জলকরকান্দি-পারাইরচক সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন

জলকরকান্দি-পারাইরচক সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন। ছবি – সোহেল মিয়া

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

২ কোটি টাকা ব্যায়ে দক্ষিণ সুরমা উপজেলার জলকরকান্দি-পারাইরচক সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। প্রায় ১ যোগেরও বেশি সময় ধরে এই এলাকার মানুষের প্রাণের দাবি ছিল এই রাস্তাটি, আজ সেটা বাস্তবে পরিণত হচ্ছে , এই রাস্তাটি হয়ে গেলে প্রায় ৫ হাজার মানুষের উপকার হবে। এটি জলকরকান্দি হয়ে দক্ষিণ সুরমা উপজেলায় গিয়েছে , এখন এই এলাকার মানুষের উপজেলায় যেতে বেশি সময় লাগবে না।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে রাস্তাটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

রাস্তা উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি হাবিব বলেন- বর্তমান সরকার গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নের জন্য সব সময় কাজ করে যাচ্ছে, দেশে এখন আর কাঁচা সড়ক নেই। বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন করেছে তা অতিতে কোনো সরকারের আমলে হয়নি , তাই উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে আবারও এই সরকারকে ক্ষমতায় আনতে হবে।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাখন চন্দ্র সুত্রদর, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আজির উদ্দিন, ফুরুক মিয়া, সহ দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক অরুণ দেবনাথ সাগর , সিলাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিক মিয়া , ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুল হাই আতিক মাস্টার, যুগ্ম আহবায়ক আবু সাইদ জুবেরী সাদ, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইছবর আলী চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সদস্য মনসুর আহমদ চৌধুরী, যুবলীগ নেতা মিসবাহ উদ্দিন, উপজেলা সহকারী ইন্জিনিয়ার পলাশ আহমদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, তাঁতীলীগের সভাপতি রুহুল ইসলাম মেম্বার, শ্রমিকলীগের সভাপতি কিবরিয়া আহমদ অপু, যুবলীগ নেতা শাহ খালেদ আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, লাকী নোমান, আজিজ আহমদ , রাব্বি আহমদ , আনহার মালিক প্রমুখ।

আজকের সিলেট / জনি কান্ত শর্মা

শেয়ার করুন