১১ অক্টোবর ২০২৩
নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগরে ইজিবাইকের চাপায় প্রাণ গেল এক শিশুর। বুধবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের গোলাপপুর সড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন।
নিহত শিশু মনিকা আক্তার (৬) । সে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে।
জানা গেছে, নিহত মনিকা গোলাপপুর গ্রামে তার নানাবাড়িতে ছিল। ঘটনারদিন দুপুরে বাড়ির সামনের রাস্তা পার হয়ে অপরপাশের দোকান থেকে চকলেট আনতে গেলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ইজিবাইক এসে তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহিষখলা বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
ইজিবাইক চালকের নাম মিঠু মিয়া (২৪)। তিনি বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের জহের আলীর ছেলে।
এএস // আতারা