১১ অক্টোবর ২০২৩


কল্যাণকর রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে: শফিউল আলম নাদেল

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে মনোনয়নপ্রত্যাশী শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামল মানুষের জন্য সুখ ও শান্তির ছিল।

রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ন্যায্য মূল্যে টিসিবির মাধ্যমে সাধারণ মানুষ অধিকতর সেবা পাচ্ছেন। বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। গরিব ছাত্র-ছাত্রীদেরকে উপবৃত্তির আওতায় আনা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে উপস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ সেবা পাচ্ছেন।

বিনামূল্যে সাধারণ মানুষকে করোনা ভ্যাক্সিন প্রদান সরকারের বড় একটি সাফল্য। একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে যা যা দরকার শেখ হাসিনার সরকার তার সবকিছুই করছে।’

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে কুলাউড়া পৌরসভা এলাকার দক্ষিণবাজারে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের মাঝে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এর আগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

শফিউল আলম নাদেল আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এসব উন্নয়নের বার্তা সাধারণ মানুষকে জানাতে হবে।’

তিনি বলেন, ‘আগামী জানুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে কুলাউড়ায় নৌকার প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনাকে আসন উপহার দিতে হবে। শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ কাজের বিকল্প নেই। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যাবে।’

দিনব্যাপী বিভিন্ন জায়গায় গণসংযোগকালে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তয়মুছ আলী, কাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খয়ের আহমদ, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী, রাউৎগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালিক, সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌরা দে, পৌর ছাত্র লীগের সভাপতি হাবিবুর রহমান জনি, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি খায়রুল আলম।

এছাড়া আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গণসংযোগে অংশ নেন।

আজকের সিলেট / জেকেএস

শেয়ার করুন