১১ ডিসেম্বর ২০২১
নিজস্ব প্রতিবেদক : দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২২-২৩ মেয়াদে দুই বছরের জন্য নেতা ঠিক করতে শুরু হয়েছে ভোটযুদ্ধ। ২২টি পরিচালক পদের বিপরীতে ভোটযুদ্ধে লড়ছেন ৪৪ জন প্রার্থী।
শনিবার সকাল ৯টা থেকে ধোপাদিঘীরপারস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে শুরু হওয়া এই ভোটযুদ্ধ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনকে ঘিরে সিলেটে ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। তফশিল ঘোষণার পর থেকে দুটি প্যানেলে প্রার্থীরা নির্ঘুম প্রচারণা চালিয়ে গেছেন। এই নির্বাচনে অর্ডিনারি শ্রেণির ১২ পদে ২৮ জন প্রার্থী এবং অ্যাসোসিয়েট শ্রেণির ৬টি পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবছর নির্বাচনে অর্ডিনারি শ্রেণির ভোটার সংখ্যা ১ হাজার ৩৪৮ জন এবং অ্যাসোসিয়েট শ্রেণির ভোটার সংখ্যা ১ হাজার ২৪২ জন। নির্বাচনে নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি পদের নির্বাচন আগামী ১৩ ডিসেম্বর তারিখে চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সিলেট ব্যবসায়ী পরিষদের প্যানেল থেকে অর্ডিনারি শ্রেণিতে প্রার্থী হয়েছেন মো. আব্দুর রহমান জামিল, হুমায়ূন আহমদ, মো. নজরুল ইসলাম, আলীমুল এহছান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকি, মো. আব্দুস সামাদ, শান্ত দেব, মো. রুহুল আলম, জহিরুল কবির চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস মিঠু ও মো. আবুল হোসেন। অর্ডিনারি শ্রেণির ব্যালটে তাদের অবস্থান ১৫ থেকে ২৬। এ পরিষদের অ্যাসোসিয়েট শ্রেণির প্রার্থীরা হচ্ছেন জিয়াউল হক, মো. আবুল কালাম, মো. রাজ্জাক হোসেন, হাজী সরোয়ার হোসেন ছেদু, মো. রিমাদ হোসেন রুবেল ও মো. সাহাদত করিম চৌধুরী। ব্যালটে তাদের অবস্থান ৭ থেকে ১২।
সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের অর্ডিনারি শ্রেণির প্রার্থীরা হলেন এজাজ আহমদ চৌধুরী, মো. মামুন কিবরিয়া সুমন, ফালাহ উদ্দিন আলী আহমদ, এনামুল কুদ্দুছ চৌধুরী এনাম, মুশফিক জায়গীদার, ফখর উছ সালেহীন নাহিয়ান, আব্দুল হাদী পাবেল, আনোয়ার রশিদ, মো. নাফিস জুবায়ের চৌধুরী, মো. খোবের হোসেইন, ফায়েক আহমদ শিপু. দেবাশীষ চক্রবর্তী। ব্যালটে তাদের অবস্থান ১ থেকে ১২ পর্যন্ত। এ প্যানেলের অ্যাসোসিয়েট শ্রেণির প্রার্থীরা হলেন তাহমিন আহমেদ, ওহিদুজ্জামান চৌধুরী রাজিব, মুজিবুর রহমান মিন্টু, মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, মনোরঞ্জন চক্রবর্তী সবুজ ও জয়দেব চক্রবর্তী জয়ন্ত। অ্যাসোসিয়েট শ্রেণির ব্যালটে ১ থেকে ৬ পর্যন্ত তাদের অবস্থান।
নির্বাচনে অর্ডিনারি শ্রেণিতে চার স্বতন্ত্র প্রার্থী হলেন- মো. মাছনুন আকিব বড় ভুইয়া, হিফজুর রহমান, মো. জসিম উদ্দিন এবং একমাত্র নারী প্রার্থী সামিয়া বেগম চৌধুরী।