১০ অক্টোবর ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) উপজেলার সুরমা ইউনিয়নের টিলাগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের বসতবাড়ি থেকে তাদেরকে আটক করা হয় ।
আটকৃতরা হলেন, টিলাগাঁও গ্রামের ইন্তাজ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (২৮),একই গ্রামের মৃত উস্তার আলীর পুত্র জাকির হোসেন (২৮),শিমুলতলা গ্রামের মৃত মনু মিয়ার পুত্র শামীম আহমেদ (৩৫),খাগুড়া (মিরপুর)গ্রামের হাছান আলীর পুত্র জুয়েল আহমেদ (৩২),আব্দুল হালিমের পুত্র আক্তার মিয়া (৩২),লক্ষীপুর ইউনিয়নের রসরাই গ্রামের উসমান গনির পুত্র জাকির হোসেন (২৬),জিরারগাঁও গ্রামের নুর ইসলামের পুত্র তাজুল ইসলাম (৩০) ও লক্ষীপুর গ্রামের নুর মোহাম্মদের পুত্র তৈয়ব আলী(৩৫) ।
এসময় তাদের কাছ থেকে খেলার সরঞ্জামাদিসহ ৮৮৫০ টাকা জব্দ করা হয় ।
বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বলেন,মাদক ও জুয়া নির্মূল করতে পাড়া-মহল্লায় পুলিশের বিশেষ অভিযান চলছে । সেখানে অপরাধী যে দলেরই হোক না কেন ছাড় দেওয়া হবে না।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি ।
এএস // মাশুক // আতারা