১০ অক্টোবর ২০২৩
ছবি সংগৃহীত
নিজস্ব সংবাদদাতা : ফিলিস্তিনিদের ওপর ইহুদীবাদি ইসরাইলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা।
‘ডেমনস্ট্রেশন ফর ফিলিস্তিন’ শীর্ষক ব্যানারে মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মানববন্ধনে তানিম খন্দকারের সঞ্চালনায় বক্তব্য পেশ করেন, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুয়েল সরকার, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব ইসলাম, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মারুফ হাসান ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি শিক্ষার্থী লোকমান মিয়া প্রমুখ।
হামাসের অবস্থানের প্রতি সংহতি জানিয়ে বক্তারা বলেন, ‘বাংলাদেশের সর্বস্তরের জনগণ সবসময় ফিলিস্তিনিদের পাশে ছিল, আছে ও থাকবে।’ তারা বলেন, আমরা চাই ওআইসি ভুক্ত দেশগুলোসহ পৃথিবীর শান্তিকামি মানুষজন ঐক্যবদ্ধভাবে নিরিহ ফিলিস্তিনদের পাশে দাঁড়ান।’
এসময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়ে তাদের সার্বিক বিষয়ে সাহায্যের আহবানও জানান বক্তারা।
এএস // আতারা