৯ অক্টোবর ২০২৩
ফাইল ছবি
আসাদ আহমেদ ( অতিথি প্রতিবেদক ) : পবিত্র ওমরাহ হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বৃহত্তর জৈন্তার মুরব্বি আলেম ও কানাইঘাট মাদরাসার মহাপরিচালক শায়খুল হাদিস মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরি।
সোমবার (৯ অক্টোবর) আজকের সিলেটকে এ তথ্য নিশ্চিত করেছে কানাইঘাট মাদরাসা কর্তৃপক্ষ ।
জানা গেছে,সোমবার সন্ধ্যা ৭ টার দিকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র উমরাহ্ পালনের উদ্দেশে মাতৃভূমি ত্যাগ করবেন শায়খ লক্ষীপুরি ।
এর আগে বিকেল ৩টার দিকে কানাইঘাট মাদারাসা মিলনায়তনে তাঁকে বিদায়ী অভ্যর্থনা জানান মাদারাসার ছাত্র ও শিক্ষকবৃন্দ । পরে বিশাল গাড়িবহর নিয়ে তাঁকে বিমানবন্দরে পৌঁছে দিতে রওয়ানা হন তারা ।
এবারের ওমরাহ পালনে হজরতের সফর সঙ্গী হিসেবে আছেন ব্যক্তিগত সহকারী হাফেজ মাওলানা জুবায়ের আহমদ ।
এএস // আতারা