৯ অক্টোবর ২০২৩
ছবি সংগৃহীত
নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে ভারতীয় ৯টি গরু জব্দ করেছে বাংলাদেশ বিজিবি। সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলার চিমটিবিল সীমান্তের ১৯৭১-এর ৬এস পিলারের কাছ থেকে গরুগুলো জব্দ করে বিজিবি চিমটিবিল ক্যাম্পের সদস্যরা।
জানা গেছে, চোরাকারবারিরা বেড়া পেরিয়ে গরুগুলো বাংলাদেশে নিয়ে আসছিল। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া দিলে গরু রেখে পালিয়ে যায়। পরে ছোট-বড় ৯টি গরু জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ক্যাম্প কমান্ডার নাজমুল হোসেন বলেন, সীমান্তে যেকোন ধরনের মাদক ও চোরাকারবারি রোধে বিজিবি বদ্ধ পরিকর।
এএস // আতারা