৭ অক্টোবর ২০২৩
ডেস্ক রিপোর্ট : ভারী বর্ষণের ফলে সিলেটের বিভিন্ন অঞ্চলে ঘটছে টিলা্ ধসের ঘটনা । সদর উপজেলার খাদিম নগরের পর এবার মহানগরের আখালিয়াতেও ঘটল এমন ঘটনা । এলাকাটিতে দু’টি গ্রামে টিলা ধসে বাড়ি-ঘরের দেয়াল ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। শনিবার (৭ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, দেয়াল ধসে কারো শোবার ঘর ও কারো রান্নাঘর বিধ্বস্ত হয়ে গেছে। কাদামাটি বসতঘরে ঢুকে পড়েছে। টিলা ধসে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে । এগুলো পুষিয়ে ওঠা কঠিন।
তবে টিলা ধসের ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নিচ্ছেন বলেও জানা গেছে ।
এএস // আতারা