২০ আগস্ট ২০২৩


২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৭৬ জন মারা গেলেন। এসময় নতুন করে আরও ২১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৫ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৪৯ জন। রবিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী- চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৯৯৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৮ হাজার ৪৫৬ জন।

আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৫৩৮ জন। এছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ৯‌১ হাজার ৯৩৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৪ হাজার ৫৬৭ জন এবং ঢাকার বাইরের ৪৭ হাজার ৩৬৯ জন।

শেয়ার করুন