৪ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট মেট্রেপলিটন ডিবি পুলিশের অভিযানে ১টি ডিআই পিকাআপ গাড়িসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় পন্য চিনি জব্দ করে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যারাতে এসএমপি শাহপরাণ (রহ.) থানাধীন সিলেট তামাবিল বাইপাস সড়কের সুরমা গেইট এলাকাস্থ এসআরটি এন্টার প্রাইজ নামীয় ব্যবসা প্রতিষ্ঠানের সামনেএ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে আলী আহমদ @ শহীদ (১৯) ও সারেয়ার আহমদ (২০)।
অভিযান পরিচালনা করেন সহকারি পুলিশ কমিশনার তপন সরকার, ইন্সপেক্টর ফজলুর রহমান ও এসআই ম জয়ন্ত কুমার দে এবং সঙ্গীয় এদল ফোর্স।