৩১ মার্চ ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ঝড়ের আঘাতে আলমাছ মিয়া (৫৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আলমাছ মিয়া সদর উপজেলা ১২নং গিয়াসনগর ইউনিয়নের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় শেখ বাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, আলমাছ মিয়া সন্ধ্যায়য় বাজার থেকে বাড়ীতে ফেরার পথে রাস্তায় ঝড়ের তান্ডবে গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়লেস্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু কর্তব্যরত ডাক্তার সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করার নির্দেশ দিলে সিলেটে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
(আজকের সিলেট/৩১ মার্চ/ডি/কেআর/ঘ.)