৩ অক্টোবর ২০২৩
নিজস্ব সংবাদদাতা : গোলাপগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলামসহ ৫ পুলিশ কর্মকর্তার পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর শহরের সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে তারা। পরে বিকাল ৩টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
জানা গেছে,গেল ২৫ সেপ্টেম্বর হেতিমগঞ্জে বাঘার এক পথচারিকে গোলাপগঞ্জের একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর সোমবার (২ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন । দুর্ঘটনায় আহত এবং নিহত হওয়ার পর শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে নিহতের পরিবারের একটি সমাধান হয়। কোন ধরণের আইনী প্রক্রিয়ায় না যাওয়ার কথা জানান নিহতের পরিবার। এরপর লাশ আনার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে শ্রমিক নেতৃবৃন্দ ও নিহতের পরিবার গেলে তারা গোলাপগঞ্জ থানার ওসির সঙ্গে আলাপ করে লাশ নেওয়ার কথা বলেন। পরে শ্রমিক নেতৃবৃন্দ ও নিহতের পরিবার থানায় গেলে ওসি আপোষনামায় স্বাক্ষর করেন নি। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে সকল শ্রমিক মিলে সড়ক অবরোধ করে।
এদিকে সড়ক অবরোধের ফলে সিলেট-জকিগঞ্জ সড়কের দু’পাশে শতশত গাড়ির লাইন সৃষ্টি হয়।চরম ভুগান্তিতে পড়েন জনসাধারণ ।
পরে বেলা ২টার দিকে গোলাপগঞ্জ থানাপুলিশের সঙ্গে বৈঠকে বসেন স্থানীয় শ্রমিক নেতারা। বৈঠকে তাদের দাবি পূরণ হওয়ায় বিকাল ৩টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
এএস // আতারা