৩ অক্টোবর ২০২৩
নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজারে পৃথক পৃথক অভিযানে ৭১টি ভারতীয় গরু উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার মামুন ও রফিকুলের বাড়িতে (পৃথক) অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়। এসময় মামুনকে (২৪) গ্রেফতার করলেও তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান । তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু হয়েছে। তাদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। উদ্ধারকৃত গরুর আনুমানিক বাজারমূল্য ৩৯ লক্ষ ২০ হাজার টাকা বলেও জানান তিনি ।
এএস //মাশুক // আতারা