৩১ মার্চ ২০১৮


ঝড়ে আহত যুবলীগ নেতা মুসা আর নেই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : কালবৈশাখী ঝড়ে আহত সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোসাদ্দেক হোসেন মুসা মারা গেছেন। শনিবার সকাল পৌনে ৭টায় রাজধানী ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে মারা যান তিনি।

মুছার বন্ধু সাংবাদিক হুমাইয়ুন কবির লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবাররাত সাড়ে আটটার সময় সময় মুসা দক্ষিণ সুরমা থেকে কাজির বাজার সেতু দিয়ে সিলেট নগরীর রিকাবীবাজার আসছিলেন। হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের সময় একটি চটপটির গাড়ি মোটর সাইকেলের উপর এসে আছড়ে পড়ে। এসময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরবর্তীতে তাকে সিলেটের ওসেসিস হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে সেখান থাকে শুক্রবার বেলা দেড়টার দিকে একটি এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

(আজকের সিলেট/৩১ মার্চ/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন