২ অক্টোবর ২০২৩
ডেস্ক রিপোর্ট : দীর্ঘদিন বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে দ্বার উন্মোচন হল সিলেটের ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনের ।
রোববার (০১ অক্টোবর) বিকেলে সিলেট নগরের বিশিষ্টজনদের সাথে নিয়ে ফিতা কেটে সারদা হলের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র আরিফ বলেন, সুষ্ঠুসমাজ বিনির্মাণে সাংস্কৃতিক আন্দোলনের অবদান অপরিসীম।তাই আমাদেরকে সংস্কৃতি চর্চা করতে হবে । সারদাহলে মহড়ারত নাট্য ও সংস্কৃতিকর্মীদের উপর হামলার নিন্দা জানিয়ে আরিফ বলেন,কোনো বাধা-বিপত্তি সিলেটের সাংস্কৃতিক অগ্রযাত্রাকে রুখতে পারবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সদরউদ্দিন আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো.আরশ আলী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেনানন্দ ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, শিক্ষাবিদ ড.আবুল ফতেহ ফাত্তাহ্, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেন, বিশিষ্ট আইনজীবী এমাদ উল্লাহ, শহিদুল ইসলাম শাহিন, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রেজাউল হাসান লোদী, কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর বিক্রম কর সম্রাট, নবনির্বাচিত কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেফুল, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা ইয়াসমিনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
এএস // স.বি // আতারা