২ অক্টোবর ২০২৩


ধর্মপাশায় দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

শেয়ার করুন

 

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় নিজ বসতঘরের ভেতর থেকে এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

রবিবার ( ১ অক্টোবর) উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাগবাড়ী নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আক্তার হোসেন (৪৫) । তিনি ওই গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার এসআই আমিনুর রহমান বলেন,মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএস // আরিফ // আতারা //

শেয়ার করুন