১ অক্টোবর ২০২৩


দোয়ারাবাজারে ভারতীয় ২০টি মহিষ উদ্ধার

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনমাগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ২০ টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর উস্তিঙ্গেরগাঁও গ্রামের আব্দুল হকের বাড়িতে এ থানাপুলিশ এ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে ভারত থেকে চোরাইপথে মহিষগুলো এনে উস্তিঙ্গেরগাঁও গ্রামের আব্দুল হকের বাড়িতে রাখা হয়। খবর পেয়ে শনিবার রাতে থানাপুলিশ অভিযান চালিয়ে আব্দুল হকের বাড়ি থেকে মহিষগুলো উদ্ধা করে। এসময় আব্দুল হক পলাতক থাকায় তাকে আটক করা যায় নি ।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল হাসান বলেন, বিশেষ অভিযানে বাংলাবাজার ইউনিয়নের উস্তিঙ্গেরগাঁও গ্রামের আব্দুল হকের বাড়ি থেকে ২০ টি মহিষ আটক করা হয়েছে। চোরাকারবারে জড়িত পলাতক আসামিদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

এএস // মাশুক // আতারা

শেয়ার করুন