১ অক্টোবর ২০২৩


যুব ঐক্য পরিষদ বুরুঙ্গা বাজার ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার অন্তর্ভুক্ত ৪নং বুরুঙ্গা বাজার ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্টিত হয়। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ৪নং বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদের সঞ্জিত ভিলা পশ্চিম বুরুঙ্গায় সম্মেলন অনুষ্টিত হয়।

জাপান মালাকারের সভাপতিত্বে ও সঞ্জিত পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও ওসমানী নগর উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি চয়ন পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী নগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংকর সেন ও গোপাল দাস।

এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি পাপ্পু বহ্নি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবব্রত দে শিমুল, ওসমানী নগর উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক রবিন দেব পিংকুসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চয়ন পাল বলেন, আগামী সংসদ নির্বাচনের আগেই সংখ্যালঘু সম্প্রদায়ের সাত দফা দাবি বাস্তবায়ন চাই। আগামী দূর্গা পুজায় সনাতনীদের দাবী তিন দিনের ছুটি সহ সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে সুবল চন্দ্র দাসকে সভাপতি ও রতন সরকার সাধারণ সম্পাদক করে ৪নং বুরুঙ্গা বাজার ইউনিয়ন যুব ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়। এসময় ও শান্ত ধরকে সাংগঠনিক সম্পাদক ও রিংকু শব্দকর’কে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।

এসময় নির্বাচিতদের আগামী এক সাপ্তাহর মধ্যে পূর্ণঙ্গা কমিটি গঠন এর জন্য নির্দেশনা প্রধান করা হয়।

আজকের সিলেট / জেকেএস (জনি কান্ত শর্মা)

শেয়ার করুন