৩০ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জে কথিত ‘আলিম বাহিনী’র হামলায় একই বাড়ির নারী-শিশুসহ ৮ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার উত্তর কলাবাড়ির ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীঅগ নেতা রাসেল আহমদের বাড়িতে হামলার এ ঘটনা ঘটে। পাথরবাহী গাড়ির চাঁদা না দেওয়ায় এ হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন আছারুন নেছা (৫৭) রাসেল আহমদ (৩২),জুয়েল আহমদ (৩০)আলেক মিয়া (২৭) সালেক মিয়া (২৫), মইন উদ্দিন( ৪৫) সেলিম মিয়া( ৩০), ও শাহীন (১৭)। আহতদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথিমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ,কোম্পানীগঞ্জের উত্তর কলাবাড়ির আব্দুল মনাফের পুত্র যুবলীগ নেতা আলীম উদ্দিন দলীয় প্রভাব বিস্তার করে ধলাই নদীর লীজ বর্হিভুত এলাকায় পাথর ও বালুবাহী ট্রাক ট্রলি ও ট্রক্টর থেকে পুলিশের নামে চাঁদা আদায় করে থাকেন।এলাকাগুলে হচ্ছে কালাইরাগ, কালীবাড়ী,নয়াবাজার প্রভৃতি। আলীম উদ্দিন, ভাই সমর ও ভাগনা লিটন-এর নেতৃত্বে একটি লাঠিয়াল প্রতি গাড়ি থেকে ৫শ’ টাকা করে দৈনিক প্রায় অর্ধলক্ষ টাকা আদায় করে থাকেন। কেউ টাকা না দিলে তাকে মারধর করে।
স্থানীয় সংবাদসূত্র জানায়,শুক্রবার উপজেলার উত্তর কলাবাড়ির রাসেলের বালুবাহী একটি গাড়ি থেকে টাকা দাবী করে আলীম উদ্দিন। রাসেলের ড্রাইভার তার কাছে টাকা নেই বললে ড্রাইভার কে মারধর করে আরীম ও তার সঙ্গীয়রা। এনিয়ে রাসেলের সাথে কথা কাটাকাটির জের ধরে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭ টায় আলীম উদ্দিন ও তার দলভুক্তরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে রাওেসলদের বাড়ীতে হামলা চালায়। এতে নারী সহ ৬ জন আহত হন। খবর পেয়ে রাসেলের আত্মীয় স্বজনরা এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় কলাবাড়িতে মারামারি ঘটনার সত্যতা নিশিচত কলে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনায় কোনা পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।