১৫ সেপ্টেম্বর ২০২২


মধ্যনগরে সামাজিক সম্প্রীতির সমন্বয় সভা

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত সামাজিক সম্প্রীতি কমিটির প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ এর নির্দেশনা অনুযায়ী ২জন উপদেষ্টা ও নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে ৩৯সদস্য বিশিষ্ট মধ্যনগর উপজেলার সামাজিক সম্প্রীতি কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার সকালে মধ্যনগর উপজেলার অস্থায়ী কার্যালয়ে পরিচিতি পর্বের শেষে দিকনির্দেশনা মুলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সম্মুখে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে নির্বাহী কর্মকর্তা ও সামাজিক সম্পৃতির সভাপতি নাহিদ হাসান খান এর সভাপতিত্বে সদস্যদের নিয়ে সমাজিক সম্প্রতি বন্ধন, উদ্ভুদ্ধকরণ, জনসচেতনতা মুলক কার্যক্রম, ধর্মীয় উগ্রতা, জঙ্গী বিরোধী, সহিংসতা, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও সামাজিক ভাতৃত্ববোধ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শারদীয় উৎসবে মন্দিরকে সুরক্ষিত রেখে পুজা উদযাপন করা এবং শান্তি শৃঙ্খলা বাজায় রাখা সমাজিক সম্পৃক্ততি রক্ষা করা কমিটির প্রতিটি সদস্যের দায়িত্ব ও কর্তব্য এবিষয়ে সকলকে অবিহিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক,সদর চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু,কুতুবউদ্দিন তালুকদার,মধ্যনগর পুজাউদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার,যুবলীগের যুগ্ম সাধারণ ওবায়দুল ইসলাম খান রনি,সাবেক ছাত্রলীগ সভাপতি পারভেজ আহম্মেদ,ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম খান প্রমুখ।

শেয়ার করুন