২৯ সেপ্টেম্বর ২০২৩
অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আওতায় আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২৩ উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯শে সেপ্টেম্বর দুপুরে মধ্যনগর থানা প্রশাসনের আয়োজনে আওয়ামীলীগ হলরুমে শারদীয় উৎসব উদযাপন কমিটির সকল সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এমতবিনিময় হয়।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মধ্যনগর উপজেলার সভাপতি দেবল কিরণ তালুকদারের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর অফিসার ইনচার্জ মোঃএমরান হোসেন।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রনজন তালুকদার টিটু।হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক গোপেশ সরকার।প্রধান অথিতি,সভাপতি ও বিশেষ অতিথির পাশাপাশি আগত সভাপতিগনদের মধ্যে বক্তব্য রাখেন,মধ্যনগর উপজেলা সদর দূর্গাপূজা কমিটির সভাপতি দ্বিপক রনজন তালুকদার,কুমুদ রনজন সরকার,দানেশ বিশ্বাস, ভূপতি রনজন তালুকদার,বাপ্পী ঘোষ,কবিরঞ্জন তালুকদার প্রমুখ।

ধর্মীয় ও প্রশাসনিক বক্তাগনের বক্তব্যে বেড়িয়ে আসে এবছর উপজেলার ৪টি ইউনিয়নে ৩৩টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।এবং থানায় তালিকাভুক্ত সেচ্ছাসেবী,আনসার,পুলিশ সদস্য,সহ সকল ধরনের প্রশাসনিক টিম মাঠে নিয়োজিত থাকবে।
পাশাপাশি উপজেলার চারটি ইউনিয়নের আওয়ামীলীগের পক্ষ থেকে স্পেশাল স্পিডবোট নিয়োজিত রাখবেন বলে নিশ্চিত করেন মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জীব রনজন তালুকদার টিটু।মধ্যনগর সদর ইউনিয়নে ১২টি মন্ডপ,চামরদানী ৮টি,দক্ষিণ বংশীকুন্ডায় ৯টি ও উত্তর বংশীকুন্ডায় ৪টি স্থানে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়ও উপজেলার ১০টি অধিক গুরুত্বপূর্ণ,৮টি গুরুত্বপূর্ণ ও ১৫টি মন্ডপকে সাধারণ ভাবে চিহ্নত করা হয়েছে।
এএস // জনি