২৮ সেপ্টেম্বর ২০২৩


তিন দিনের টানা ছুটিতে সিলেটে পর্যটকদের ঢল

শেয়ার করুন

আবু তালহা রায়হান : ঋতু বৈচিত্র আর প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি জন্মভূমি বাংলাদেশ। কবির ভাষায় শিল্পীর তুলিতে আঁকা লাল-সবুজের এ ভূমি। এখানকার মানুষ ভ্রমণ প্রিয়। কর্মব্যস্থতা থেকে একটুখানি ছুটি পেলেই ঘুরতে চায় সবাই। ছোঁয়া নিতে চায় প্রকৃতির। দেশজুড়ে বিভিন্ন পর্যটনভূমি রয়েছে। তবে প্রকৃতিকন্যা সিলেটের পর্যটন এলাকাগুলো যেন সবারই অটোচয়েজ। পছন্দের তালিকায় শীর্ষে। তাইতো এবারেও টানা ছুটিতে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে নেমেছে পর্যটকের ঢল। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সরকারি ছুটি। এর পরের দুই দিন (২৯ ও ৩০ সেপ্টেম্বর) শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ফলে প্রকৃতিকে উপভোগ করতে বেছে নিচ্ছেন পুণ্যভূমি সিলেটের মায়ময় পর্যটন অঞ্চলগুলো।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের চাপ দেখা যায়।তাদের গন্তব্য  জাফলং,বিছনাকান্দি,সাদাপাথর,রাতালগুল,লালাখালসহ সিলেটের দর্শনীয় বিভিন্ন অঞ্চলে।

আমাদের গোয়াইনঘাট প্রতিনিধি জানান,টানা ৩দিনের ছুটিতে গোয়াইনঘাটের বিছনাকান্দি,রাতারগুল ও জাফলংয়ে পর্যটকদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঘুরতে আসছেন প্রকৃতিপ্রেমিরা। প্রকৃতির ছোঁয়াতেই ৩দিনের ছুটি কাটাতে মনের আনন্দে ঘুরতে আসছেন তারা।

তামাবিল রোডের পরিবহন শ্রমিক জুনেল আহমেদ জানান, সকাল থেকে আমাদের প্রতিটি বাস নির্ধারিত সময়ে সিলেট থেকে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে। টানা ছুটিতে আজকের গাড়িগুলোতে পর্যটনগামী যাত্রীরাই বেশি।

জাফলং পর্যটন কেন্দ্র থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, দেশজুড়ে ৩দিনের সরকারি ছুটি চলছে। ছুটি কাটাতে জাফলংয়ে ভিড় জমাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। ধারণা করা হচ্ছে, আগামী ৩ দিনে জাফলংয়ে লাখো পর্যটকের সমাগম ঘটবে।

শেয়ার করুন