২৮ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : জকিগঞ্জের আবুল হোসেন লিচু হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর মামলার মূল ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। জকিগঞ্জ থানা পুলিশ নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে তাদের গ্রেফতার করে। সিলেট জেলা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছে
জানা গেছে,গত ২২ সেপ্টেম্বর জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আবুল হোসেন@ লিচুকে (৪৫) নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করা হয় । নিহত আবুল হোসেন লিচু জকিগঞ্জ থানার মঙ্গলশাহ গ্রামের মৃত সইয়ব আলীর পুত্র। ,
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৩(৯)২৩।
ঘটনার পরই আসামীরা আত্মগোপেনে চলে যায়।আসামীদের গ্রেফতারে পুলিশ সর্বত্র তল্লাশি অভিযান শুরু করে।
এক পর্যায়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন চন্দ্র রায়ের নেতৃত্বে জকিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল বুধবার (২৭ সেপ্টেম্বর) নোয়াখালির অত্যন্ত দুর্গম এলাকা নিঝুম দ্বীপে অভিযান চালিয়ে আবুল হোসেন লিচু হত্যা মামলার এজাহার নামীয় ১, ২ ও ৩ নং আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে -জকিগঞ্জ থানাধীন ৩ নং কাজলসার ইউনিয়নের অন্তর্গত মঙ্গলশার গ্রামের ছয়াব আলীর পুত্র জাকারিয়া আহমদ (২৫), একই গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র মামুন আহমদ (২২) ও জুবেল আহমদ(২৫)।
এর আগে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল হতে হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করে এজহারনামীয় অপর আসামি চায়না বেগমকে (৪০) গ্রেফতার করে। চায়না বেগম মঙ্গলশার গ্রামের ছোয়াব আলীর স্ত্রী।
হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে জকিগঞ্জ থানা তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।