২৭ সেপ্টেম্বর ২০২৩


তাহিরপুর সীমান্তে গণধর্ষণের শিকার কিশোরী : আটক ১

শেয়ার করুন

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুরে প্রেমিকের সঙ্গ বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ সেপ্টেম্বর )জেলার তাহিরপুর সীমান্তের বারেক টিলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার এক কিশোরী বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় গ্রামের তার এক বান্ধবীর বাড়িতে যাওয়া-আসা করতো। একপর্যায়ে বান্ধবীর ভাই হৃদয় আহমদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সোমবার মেয়েটি বান্ধবীর বাড়িতে গেলে হৃদয় আহমদ তাকে বেড়ানোর কথা বলে তাহিরপুর সীমান্তের বারেক টিলায় নিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে হৃদয়ের আরও দুই বন্ধু ছিলেন। ফেরার সময় টিলার নির্জন স্থানে তিনজন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করেন।

পরে রাতে মোটরসাইকেলে করে তাকে সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষণকারীরা।

খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরে শামীম আহমদ (২৬) নামের এক যুবককে আটক করে পুলিশ। ধৃত শামীম বিশ্বম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের ডলুরা গ্রামে ।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাজিম উদ্দিন গণমাধ্যমকে জানান, বারেক টিলায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ভিকটিমসহ আককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

শেয়ার করুন