২৬ সেপ্টেম্বর ২০২৩
ডেক্স রিপোর্ট : কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশের বড় ভাই মো. মালেক বখশ ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
উপজেলার জয়পাশা গ্রামের মরহুম খুরশিদ বখশের দ্বিতীয় পুত্র মালেক বখশ দীর্ঘদিন থেকে রোগাক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
কর্মজীবনে মালেক বখশ বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এ চাকুরী করেন ।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় স্থানীশ শাহ কামাল (বহ:)মাজার সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।
এতে কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বিএনপি নেতা ডক্টর সাইফুল আলম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, সমাজসেবক রাজানুর রহিম ইফতেখার , কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল , কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো চীফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সহ ব্যবসায়ী পেশাজীবী ও রাজনৈতিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।