৫ এপ্রিল ২০২৩


বিমানবন্দর রিক্সা ও রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের ইফতার

শেয়ার করুন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, শ্রমজীবি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্থবায়নের বিকল্প নেই। কুরআন নাযিলের মাস মাহে রমজানে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করতে শ্রমিক ভাইদের শপথ নিতে হবে। রমজানের শিক্ষায় আলোকিত হয়ে মুত্তাকী হতে হবে।

তিনি মঙ্গলবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আওতাধিন বিমানবন্দর থানা রিক্সা ও রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়ন আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ট্রেড ইউনিয়ন সভাপতি ফরিদ মিয়া’র সভাপতিত্বে নগরীর সুবিদবাজারস্থ সংগঠনের ট্রেড ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেডারেশনের সিলেট মহানগর সহ-সাধারণ সম্পাদক ও বিমানবন্দর থানা সভাপতি মাওলানা সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর।

বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন ৬নং ওয়ার্ড সভাপতি আলফু মিয়া, ট্রেড ইউনিয়ন ৫নং ওয়ার্ড সভাপতি কালাম মিয়া ও ট্রেড ইউনিয়ন ৭নং ওয়ার্ড সভাপতি ওয়াকিব মিয়া প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন