২১ সেপ্টেম্বর ২০২৩


বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথম হলো গণমাধ্যম ইনস্টিটিউট

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : ২০২২-২৩ অর্থবছরে তথ্য মন্ত্রণালয়ের অধীন ১৩ টি দপ্তর ও সংস্থার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে প্রথম স্থান অর্জন করেছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূরুন নাহার হেনা এর হাতে সম্মাননা তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সহ সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন