২৪ সেপ্টেম্বর ২০২৩


বিপিএলে সিলেটের হয়ে খেলবেন যারা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শর্টার ফরম্যাটের এই আসর নিয়ে সবার আগ্রহ থাকে তুঙ্গে। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ রোববার অনুষ্ঠিত হল এবারের বিপিএল আসরের প্লেয়ার্স ড্রাফট। প্রায় আড়াইঘণ্টা ধরে চলা এই প্লেয়ার্স ড্রাফটের মধ্য দিয়ে আগামী মৌসুমে বিপিএলের জন্য স্কোয়াড তৈরি করে নিয়েছে বিপিএল ফ্রাঞ্চাইজিগুলো। এর মধ্যে সিলেট স্ট্রাইকার্সে তেমন কোন চমক না থাকলেও ফরচুন বরিশাল এবার ৮০ লাখ টাকায় দলভূক্ত করে নিয়েছে বাংলাদেশ দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে।

৪৪৩ জন বিদেশি আর ২০৩ স্থানীয় ক্রিকেটারকে ৬ ক্যাটাগরিতে তোলা হয় প্লেয়ার্স ড্রাফটে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলবেন  যারা-

দেশি: মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী রাব্বি, নাজমুল অপু, শফিকুল ইসলাম, নাইম হাসান, জাওয়াদ রোয়েন।

বিদেশি: রিচার্ড নাগারামা (জিম্বাবুয়ে, বোলার), দুশান হেমন্ত (অলরাউন্ডার, শ্রীলঙ্কা)।

এএস // আতারা

শেয়ার করুন