২৪ সেপ্টেম্বর ২০২৩


বিয়ানীবাজরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শেয়ার করুন

বিয়ানীবাজার সংবাদদাতা : সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে তদারকিমূলক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার। এসময় আইনশৃংখলা বাহিনী তাকে সহযোগিতা করে।

বিয়ানীবাজার সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার জানান, পৌরশহরের বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে অভিযান চালানো হয়েছে। শহরের একটি মার্কেটে ৩টি কাঁচামালের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন- অভিযানকালে ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্য না নেয়া, সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি করা, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণে রাখাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন